ডেস্ক নিউজঃ
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা। আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকায় পৌঁছান তিনি।
আগামীকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিতব্য দু’দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকের মধ্য দিয়ে দুই বছর পর ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসবে দু’দেশ।
জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। কথা হবে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর নিয়ে। পাশাপাশি আলোচনায় আসতে পারে আদানি থেকে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত জটিলতা নিয়ে।
এফওসিতে সাধারণত দুই দেশের দ্বিপাক্ষিক সবগুলো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। পর্যালোচনা করা হবে চলমান ইস্যুগুলোর। আলোচনায় থাকতে পারে বাণিজ্য, পানি, সীমান্ত পরিস্থিতি, লাইন অব ক্রেডিট, কানেক্টিভটি, জলবায়ু পরিবর্তনসহ আরও অনেক বিষয়।
Leave a Reply