মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি

বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি

ডেস্ক নিউজঃ

তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। আগামী ৬ থেকে ৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন তিনি। আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।

এতে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা ২ এর দফা ক-তে দেয়া ক্ষমতাবলে, বেলজিয়ামের রানি মথিল্ডেকে আগামী ৬ থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সেহেলী সাবরিন জানান, বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন ঘিসলেইন ডি’উডেকেম ডি’আকোজ জাতিসংঘের মহাসচিবের এসডিজি অর্জনের জন্য নিয়মিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হয়ে বাংলাদেশ সফর করবেন। তিনি বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সফর শেষে ৮ই ফেব্রুয়ারি তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com