শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ শিবচর

দেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ শিবচর

ডেস্ক নিউজঃ

দেশের প্রথম উপজেলা হিসেবে স্মার্ট শিবচরের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একই সময় জেলার শিবচরের প্রত্যেকটি ইউনিয়নে স্থাপিত ৮৮০টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়। 

আজ মঙ্গলবার (৩১শে জানুয়ারি) দুপুরে জেলার শিবচরের চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি স্মার্ট শিবচরের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় সালমান এফ রহমান এমপি বলেন, ‘স্মার্ট বাংলাদেশে যেতে আমাদের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। মূল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের টেকনোলজিটা। আমাদেরকে ফাস্ট স্পিডি টেকনোলজি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, মডার্ন কম্পিউটিং-এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়গুলো যদি আমরা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা সাংঘাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় পড়ব। কিন্তু আজকে শেখ হাসিনা ইন্সটিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘শিবচর এক সময় অবহেলিত একটি উপজেলা ছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে আমরা আধুনিক উন্নত উপজেলার দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের কথা বলছেন তার কার্যক্রম আজ শিবচর থেকে শুরু হলো। আমি তাই সবাইকে ধন্যবাদ জানাই।’ 

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনে যে টাইমলাইন দিয়েছেন তার আগেই আমরা মাদারীপুরকে স্মার্ট হিসেবে গড়ে তুলব। বিশেষ করে চিফ হুইপ স্যারের চিন্তা ও পরিকল্পনা অনেক স্মার্ট তাই সহজেই এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। একই চত্ত্বরে অতিথিরা এফ.আর. খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার অনুষ্ঠানে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com