বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ডেস্ক নিউজঃ

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সুমাত্রা দ্বীপের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে।

ইউএসজিএসের তথ্য বলছে, ভূমিকম্পের উৎসস্থল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণ-দক্ষিণপূর্বে, ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূবিদ্যা বিষয়ক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com