বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আফগান সাবেক নারী সাংসদকে গুলি করে হত্যা

আফগান সাবেক নারী সাংসদকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের কাবুলে সাবেক এক নারী সংসদ সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার এক দেহরক্ষীকেও গুলি করে হত্যা করা হয়। আহত হয়েছেন তার ভাই ও আরেক নিরাপত্তারক্ষী। 

স্থানীয় সময় রোববার তাদের গুলি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে আফগান পুলিশ। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিহত ওই নারী সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন। নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।

নবীজাদার সাবেক সহকর্মী তার প্রশংসা করে আফগানিস্তানের ভয়হীন চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেছে। কেননা, তালেবান ক্ষমতায় আসার পরও তিনি আফগানিস্তান ত্যাগ করেননি। সাবেক আইন প্রণেতা মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেছেন, মিসেস নবীজাদা ছিলেন একজন শক্তিশালী, স্পষ্টভাষী নারী। বিপদের মুখেও তিনি যা বিশ্বাস করেছিলেন তার পক্ষে দাঁড়িয়েছিলেন। আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ পাওয়া সত্তে¡ও, তিনি তার জনগণের জন্য থাকার এবং লড়াই করা বেছে নিয়েছেন।

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে জনজীবনের প্রায় সব ক্ষেত্র থেকে নারীদের সরিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com