শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যেসব সড়ক বন্ধ থাকবে

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যেসব সড়ক বন্ধ থাকবে

ডেস্ক নিউজঃ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের কারণে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে। তবে এসব রুট দিয়ে ইজতেমায় আগত মুসল্লিদের বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। আজ (শনিবার) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপালের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ’ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন।

এর আগে গতকাল শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আগামীকাল রোববার প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে। চারদিন বিরতির পর ২০শে জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। আগামী ২২শে জানুয়ারি আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com