সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মুখোমুখি হতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল

মুখোমুখি হতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল

ক্রীড়া প্রতিবেদক


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মুখোমুখি হতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল।

আর এই দুই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

সাকিব-মাশরাফির মতো এই দুই সেরা ক্রিকেটারের লড়াই দেখার জন্য উন্মুখ দেশের ভক্ত-সমর্থকরা। এর আগে সিলেট দল নিজেদের প্রথম ম্যাচে গতকাল বড় জয় তুলে নেয় চট্টগ্রামের বিপক্ষে। এদিকে বরিশাল আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে।

সিলেট স্টাইকার্স দল
সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।


ড্রাফট থেকে দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।
ড্রাফট থেকে বিদেশি : টম মুরস, গুলবদিন নাইব।

ফরচুন বরিশাল দল
সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রহামানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।


ড্রাফট থেকে দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com