শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভুল মানকাড করে সমালোচনায়, জাম্পা

ভুল মানকাড করে সমালোচনায়, জাম্পা

ভুল মানকাড করে সমালোচনার তোপে জাম্পা

নিজস্ব প্রতিবেদক:

বিগ ব্যাশে গত মঙ্গলবার মেলবোর্ন স্টারস ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে ঘটেছে এক নাটকীয় ঘটনা। রেনেগেডসের ব্যাটসম্যান টম রজার্স ক্রিজ ছেড়ে বেরিয়ে গেছেন দেখে বল না করেই নন স্ট্রাইক প্রান্তে তাঁকে রান আউট করেন অ্যাডাম জাম্পা। তবে রিপ্লে দেখে টেলিভিশন আম্পায়ার জাম্পার আবেদন না করে রজার্সকে নটআউট দেন।

আইসিসির নিয়মে এখন মানকাড আউট বৈধ। কিন্তু তারও কিছু নিয়ম রয়েছে। বোলার তার বোলিং অ্যাকশন শেষ করার আগেই বল করা থামিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটারকে মানকাড আউট করলে তবেই সেটা বৈধ। বোলিং অ্যাকশন শেষ করার পরে সেই কাজ করলে তাকে আউট বলে ধরা হবে না।

জাম্পার ঠিক এমন কাজটাই করেছেন। তিনি বোলিং অ্যাকশন শেষ করার পরে মানকাড আউট করেছেন রজার্সকে। তাই আম্পায়ার আউট দেননি। আর জাম্পায় এখন সমালোচনায়!

পরবর্তীতে এক টুইটে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক ব্যাখ্যায় বলে, ‘যে মুহূর্তে বোলার হাত থেকে বল ছুড়বেন বলে প্রত্যাশা করা হয়, সে পর্যন্ত নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটার রানআউট হতে পারেন। এর মানে (বোলারের) হাত সর্বোচ্চ অবস্থানে যাওয়ার আগপর্যন্ত। বোলিং অ্যাকশনের পুরোটা সম্পন্ন করার পর বোলার নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটারকে রানআউট করতে পারবেন না।’

বা.বু.ম/তাপস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com