মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ছাত্রলীগের অধিবেশন শেষ : বাছাই করে কমিটি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের অধিবেশন শেষ : বাছাই করে কমিটি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে। সেখানে হয়নি নতুন কমিটি। তবে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সিদ্ধান্ত হয়।

দ্বিতীয় অধিবেশনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ অধিবেশনে প্রার্থীদের নাম প্রস্তাব হবে। প্রস্তাবের পক্ষে সমর্থন ও পাস করে সেটি নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) কাছে পাঠানো হবে। পরে নেত্রী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করবেন।

তার বক্তব্যের পরই ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আজ দ্বিতীয় অধিবেশন থেকে আমরা আপনাদের (প্রার্থী) সবার নাম প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। এতে কী আপনারা একমত? সবাই তখন একাত্মতা পোষণ করেন।

লেখক ভট্টাচার্যের বক্তব্যের পর ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা এখান থেকে সবার সিভি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। তিনি আমাদের সবচেয়ে বড় অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com