বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর করার কথা ছিল। তবে সফরটি এ মাসে হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে জাপানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী তাকেই শুনসোক শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর পিছিয়েছে। সফরের সূচি নতুনভাবে নির্ধারণ করা হবে। আমরা এখনও এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। কেননা, সফরসূচি যেকোনো সময় পরিবর্তন হয়ে থাকে।

আগামী ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাপান সফর করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সফরটি নিয়ে ইতোমধ্যে উভয়পক্ষ কয়েক দফা বৈঠকও করেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাপানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে বঙ্গবন্ধুকন্যার সফর পিছিয়ে নিতে চাইছে উভয়পক্ষ।

এদিকে, গতকাল বুধবার রাতে জাপানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ড. মোমেন জানান, জাপানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। তবে প্রধানমন্ত্রীকে বরণ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে জাপান। প্রধানমন্ত্রীও দেশটিতে সফরে যাবেন।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী জাপান সফরে যাবেন। তাদের একটু ঝামেলা আছে। জাপান সরকারের বর্তমান পরিস্থিতি কিছুটা টালমাটাল। তাদের তিনজন মন্ত্রী সম্প্রতি পদত্যাগ করেছেন। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। কিন্তু আমাদের স্বাগত জানাতে তারা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com