শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের ট্যানারি পরিদর্শনে জার্মান সংসদীয় প্রতিনিধি দল

সাভারের ট্যানারি পরিদর্শনে জার্মান সংসদীয় প্রতিনিধি দল

সোহেল রানা , ঢাকা :

ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা বিসিক চামড়াশিল্প নগরী (ট্যানারি) পরিদর্শন করেছেন জার্মান সংসদের একটি প্রতিনিধিদল।

শনিবার (২৯ অক্টোবর) সকালে জার্মান সংসদের অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (কেন্দ্রীয়) ও সংসদীয় রাজ্য সচিব ড. বারবেল কফলারের নেতৃত্বে শিল্পনগরীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন চার সদস্যের এই দলটি।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জার্মান সংসদ সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার ও নুট গের্চু । এছাড়াও ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ , জার্মান দূতাবাসের ২ কর্মকর্তা এবং ওই প্রতিনিধিদলের সফরসঙ্গী ৭ কর্মকর্তা সহ মোট ১৪ সদস্য এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনের প্রথমে ট্যানারি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) যান তারা। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ও সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ ও সিইটিপির চিপ ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার ঠাকুর প্রতিনিধি দলকে বর্জ্য শোধনাগার ঘুরিয়ে দেখান। পরে তারা আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড কারখানায় বসে মালিকদের সঙ্গে আলোচনা শেষে ট্যানারি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন ।

পরিদর্শন সম্পর্কে জার্মানের এই দলটির কেউ কথা না বললেও বাংলাদেশ ট্যানারস এসোসিয়েশন (বিটিএ) সভাপতি ও আঞ্জুমান ট্রেডিং করপারেশন লি.-এর চেয়ারম্যান শাহিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, জার্মানির হাই প্রোফাইল টিম আজ ট্যানারির বিভিন্ন স্থানে পরিদর্শন করেছেন। এখানে ডেপুটি মিনিস্টার ও কয়েকজন পার্লামেন্ট মেম্বার অংশগ্রহণ করেছেন। তারা মূলত বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে উদ্বিগ্ন। কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়। সে কারণেই তারা পরিদর্শন করেছেন এবং সার্বিক দিক নিয়ে আলোচনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com