বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন

জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন

আন্তর্জাতিক ডেস্ক:

ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কট্টর ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জিয়া মেলোনি। এর মধ্যদিয়ে ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল ইতালি। শনিবার (২২শে অক্টোবর) স্থানীয় সময় সকালে তার নেতৃত্বে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

এর আগে, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলার সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন ৪৫ বছর বয়সী জর্জিয়া মেলোনি। শুক্রবার সন্ধ্যায় মেলোনি তার মন্ত্রিসভা ঘোষণা করেন।

নতুন সরকার এখন বিদ্যুতের দাম বৃদ্ধি, ইউক্রেনে যুদ্ধ এবং নতুন করে অর্থনৈতিক মন্দা সহ চ্যালেঞ্জের একটি দীর্ঘ তালিকার মুখোমুখি হবে। তবে মেলোনি জনগণকে সাথে নিয়ে এ অবস্থা মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, ইতালির প্রথম মহিলা সরকার হিসেবে মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন।

গত মাসে ইতালির নির্বাচনে প্রায় এক-চতুর্থাংশ ভোট পায় মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠন করেন তিনি। তার জোট মিত্রদের মধ্যে রয়েছে মাত্তেও সালভিনির ডানপন্থী লীগ পার্টি এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বে রক্ষণশীল ফোরজা ইতালিয়া পার্টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com