শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সালমান খান

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সালমান খান

ডেস্ক নিউজঃ

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অসুস্থতার সময়টা তিনি নিজ বাড়িতেই কাটাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংস্থা টাইমস অফ ইন্ডিয়া। তবে সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত সালমানকে শ্যুটিং বন্ধ রাখতে হচ্ছে। তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাল্লুর শারীরিক অবস্থা খারাপ নয়। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন সালমান খান।

প্রতিবেদন থেকে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দিওয়ালির সব আমন্ত্রণেকে আপাতত ‘না’ বলে দিয়েছেন বলিউডের ‘ভাইজান’। তাই কিছু দিনের জন্য ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। 

প্রসঙ্গত, আগামী ২৫শে অক্টোবর থেকে পরের ছবির শ্যুটিং শুরু করার কথা সালমান খানের। ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা এতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই ছবির কাজ শুরু করতে পারবেন কি না, তা আজ শনিবার(২২শে অক্টোবর) পর্যন্তও স্পষ্ট না। 

তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। খুব শিগগিরই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর শ্যুটিং।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com