সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেখ রাসেলের জন্মদিনে জয়ের আবেগঘন পোস্ট

শেখ রাসেলের জন্মদিনে জয়ের আবেগঘন পোস্ট

ডেস্ক নিউজঃ

বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (১৭ই অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ড : প্রকৃতিও যেন কেঁপে উঠেছিল সেইরাতের বর্বরতায়।’

‘রাসেলের সেই আকুতি ঢাকা পড়ে গেলো নরপিশাচের অট্টহাসি আর ব্রাশফায়ারের শব্দে। মাথার খুলি উড়ে গেল, চিরতরে কণ্ঠ থেমে গেল শিশু রাসেলের। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, তার পাখির মতো অবুঝ শিশুটির শরীরেও অজস্র বুলেট গেঁথে দিলো দেশদ্রোহী ঘাতকচক্র।’

পোস্টে তিনি আরো লিখেছেন, পৃথিবীর আর একটি শিশুরও যেনো এমন নির্মম মৃত্যু না হয়। নিরাপদে বেড়ে উঠুক দেশের প্রতিটি শিশু। রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদীতে গড়ে উঠুক একটি মানবিক বিশ্ব। শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিবছর ১৮ই অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে মৃত্যু হয় তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com