বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নবজাতক ও মায়েদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের উপহার প্রদান

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নবজাতক ও মায়েদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের উপহার প্রদান

ডেস্ক নিউজঃ

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন করেছে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬ জন নবজাতক এবং তাদের মায়ের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনভর রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ঘুরে ঘুরে স্বেচ্ছাসেবক লীগের নেতারা এই উপহার প্রদান করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নিদের্শে সংগঠনের নেতারা হাসপাতাল ঘুরে ঘুরে এসব বিতরণ করছেন।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পিতা মাতার হাতে শুভেচ্ছা স্মারক পৌঁছে দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ দীপি বড়ুয়া ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক প্রিতম মজুমদার ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।  

রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে সংগঠনের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. আলী আবরারের নেতৃত্বে নবজাতকের আত্মীয় স্বজনদের হাতে বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।  
উপহার পেয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যগণ খুবই উচ্ছ্বসিত। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com