রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রানীর প্রতি শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী

রানীর প্রতি শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানাতে ঢাকাস্থ দেশটির হাইকমিশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রানির প্রতি শোক জানাতে রাখা বইয়ে স্বাক্ষর করেছেন তিনি। মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন তার টুইটার অ্যাকাউন্টে শোক বইয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের ছবি পোস্ট করেন।

ওই পোস্টে হাইকমিশনার লিখেছেন, মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের শোক বইয়ে স্বাক্ষরের জন্য আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি ধন্য। প্রধানমন্ত্রী মহামান্য রানির জ্ঞান ও প্রজ্ঞা এবং রানির সঙ্গে তার ও তার বাবার (বঙ্গবন্ধু) বহু সাক্ষাতের কথা স্মরণ করেছেন।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত ৮ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেন। সেই সঙ্গে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com