সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে চা বাগান মালিকরা

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে চা বাগান মালিকরা

ডেস্ক নিউজঃ

শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন বাগান মালিকরা। আজ শনিবার (২৭শে আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শুরু হয়েছে। এর আগে আজ (শনিবার) বিকাল চারটার দিকে গণভবনে প্রবেশ করেন চা বাগান মালিকদের একটি প্রতিনিধি দল। সোয়া চারটায় শুরু হয়েছে বৈঠক। এখনো বৈঠক চলমান রয়েছে।

এই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় দেশের ১৬৭টি চা-বাগানের আন্দোলনরত শ্রমিকরা। শ্রমিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তাঁদের কষ্টের কথা বিবেচনা করে দৈনিক মজুরি বৃদ্ধি করবেন। ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ই আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে ১৩ই আগস্ট অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা।

এদিকে, ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের ধর্মঘটের ১৭তম দিনে গতকাল শুক্রবার চা-বাগানগুলোতে কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের সভা-সমাবেশ বা বিক্ষোভের মতো কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। বিগত সময়ে চা শ্রমিক নেতারা মাঠে থাকলেও গত পাঁচ দিন ধরে তাঁরা মাঠে নেই। তাঁদের জায়গায় সাধারণ শ্রমিক নেতা ও যুবনেতারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা রাম ভজন কৈরী বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছি। প্রধানমন্ত্রী অবশ্যই সব কিছু বিবেচনা করে একটি মানসম্মত মজুরি নির্ধারণ করবেন। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, সাধারণ চা শ্রমিকরা সেটাই মেনে নেবেন। ’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com