মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টি-টোয়েন্টি ক্রিকেট কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

টি-টোয়েন্টি ক্রিকেট কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

ডেস্ক নিউজঃ

এশিয়া টি-টোয়েন্টি ক্রিকেট কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (২৩শে আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেয় ক্রিকেটাররা। রাত ১১ টার দিকে দুবাইয়ে পৌঁছান তারা। তবে, ভিসা জটিলতায় দলের সাথে এদিন যেতে পারেননি এনামুল বিজয় ও তাসকিন আহমেদ।

আগামী ২৭শে আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসরে আগামী ৩০শে আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।আর পহেলা সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপেক্ষ হবে টাইগারদের দ্বিতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

আসর শুরুর আগে দুবাইয়ের পরিবেশের সাথে মানিয়ে নিতে কয়েকদিন অনুশীলন করার সুযোগ পাবেন সাকিব-মুশফিকরা। এবারের এশিয়া কাপে টাইগারদের টি-টোয়েন্টি পরামর্শক হিসেবে দলে থাকছেন সদ্য নিয়োগ পাওয়া ভারতের শ্রীধরন শ্রীরাম এবং জেমি সিডন্স। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com