শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরকার সীমিত সম্পদ দিয়ে দেশের মানুষের কষ্ট লাঘবে নিরসনে কাজ করে যাচ্ছে-প্রধানমন্ত্রী

সরকার সীমিত সম্পদ দিয়ে দেশের মানুষের কষ্ট লাঘবে নিরসনে কাজ করে যাচ্ছে-প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। মানুষের সরকারি সেবা পাওয়া নিশ্চিতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে প্রশাসনের নবীণ কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি। সোমবার (২২শে আগস্ট) বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। সরকার সীমিত সম্পদ দিয়ে দেশের মানুষের কষ্ট লাঘবে নিরসনে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 

সকালে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনের নবীন কর্মকর্তাদের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ এবং সমাপানী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গনভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নবীন কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। সেজন্য দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে। তৃণমূলের মানুষ ভালো থাকলেই দেশের উন্নয়ন হবে জানিয়ে প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করার নির্দেশ দেন।

সরকার যে উন্নয়নের ধারা শুরু করেছে তা যেন এক জায়গায় সীমাবদ্ধ না হয়ে যায় সেদিকে দৃষ্টি রাখতে কর্মকর্তাদের প্রতি আহŸান জানান প্রধানমন্ত্রী ।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের মানুষের সাময়িক কষ্ট হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্ট লাঘবের জন্যই সরকার কাজ করছে।

পরিকল্পিত ভাবে সম্পদের ব্যবহার করলে সব সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com