শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমের বাজার নিয়ন্ত্রনে অভিযান

ডিমের বাজার নিয়ন্ত্রনে অভিযান

ডেস্ক নিউজঃ

হাঁস-মুরগীর ডিমের দাম হঠাৎ এতটাই বেড়ে যায় যে পাতে ডিম তোলা অসম্ভব হয়ে উঠে মানুষের। ডিমের দামের লাগাম টানতে তাই বাজারে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। বেশি দামে ডিম বিক্রি করায় রাজধানীতে দোকানিদের জরিমানাও করেছে তারা। 

দেশে ফার্মের মুরগীর এক ডজন ডিম চলতি মাসের প্রথম সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হয় বাজারে। জ্বালানি তেলের দাম বাড়ানোর অজুহাতে সেই ডিম এক লাফে উঠে যায় ১৭০ টাকায়। ডিমের দামে এমন উল­ম্ফন মানুষ আগে দেখেনি। হঠাৎ এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। 

ডিমের দামে লাগাম টানতে বাজারে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ডিমের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশিরভাগ আড়তে ডিমের মূল্য তালিকা না থাকা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় তাদের জরিমানা করা হয়। 

দিন দশেক পর ডিমের বাজারে অস্তিরতা কিছুটা কাটতে শুরু করেছে। বৃহস্পতিবার ঢাকার বাজারে এক ডজন মুরগীর ডিম বিক্রি হয় ১৩০ টাকায়। তবে দেশি মুরগী ও হাসের ডিমের দাম কমেনি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারনে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ডিমের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের।

ডিমসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com