শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও কারখানা বিএনপি’-ওবায়দুল কাদের

‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও কারখানা বিএনপি’-ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

দেশে জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বিএনপি; এদের রুখে দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ আহবান জানান। যেকোনো মূল্যে শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অগ্রগতি অব্যাহত রাখার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। 

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। 

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মৎস্যভবন, প্রেসক্লাব হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। 

এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি জামাত দেশকে জঙ্গী রাষ্ট্র পরিণত করতে চেয়েছিল। পেট্রোল বোমা হামলাকারী বিএনপিকে রাজপথ থেকে বিতাড়িত করা হবে। 

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির কাজই হলো বিদেশীদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করা। তাদের অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ওবায়দুল কাদের। 

সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com