রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দাম নিয়ন্ত্রণে ইন্ডিয়া থেকে আসছে কাঁচা মরিচ

দাম নিয়ন্ত্রণে ইন্ডিয়া থেকে আসছে কাঁচা মরিচ

ডেস্ক নিউজঃ

উৎপাদন নষ্ট এবং সরবরাহ কমার অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে। এ অবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৮ মাস পর শনিবার (৬ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আসা শুরু হবে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরটিভি নিউজকে বলেন, দেশের বাজারে যেকোনো পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা সব সময় ভারত থেকে পণ্য আমদানি করে থাকে। তবে, বেশ কিছুদিন ধরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। কারণ, বাংলাদেশ সরকার ইমপোর্ট পারমিট বন্ধ করে রেখেছিল। তবে, ইতোমধ্যে বাংলাদেশ সরকার ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। যার ফলে বন্দরের ব্যবসায়ীরা এলসি করেছে, শনিবার থেকে ভারত হতে কাঁচা মরিচ আমদানি হবে। সেই সঙ্গে কমে আসবে দাম।হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর হতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচা মরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের দুইজন আমদানিকারক ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com