শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিঘ্রই বিএনপিসহ রাজনৈতিক দল গুলোর সাথে সংলাপ- সিইসি

শিঘ্রই বিএনপিসহ রাজনৈতিক দল গুলোর সাথে সংলাপ- সিইসি

সোহেল রানা , ঢাকা :

খুব শিঘ্রই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন নিয়ে সংলাপে বসার আহ্বান করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার (২০ মে) বেলা সাড়ে ১১ টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন৷

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। আরো অনেক কাজই আমাদের করতে হবে। আজকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সংলাপের বিষয়ে কিভাবে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব সে বিষয়ে আলোচনা করে কমিশনাররা পরে সিদ্ধান্ত নেব। তারা এখন বিভিন্ন জায়গায় আছেন। আমার বিশ্বাস আমরা অচিরেই বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বা আলোচনায় বসার আহ্বান করব। তবে সেটি কবে তা নিদিষ্ট করে বলতে পারছিনা হয়ত দুই-এক মাসের মধ্যে এটা হতে পারে।

এসময় ইভিএমের সক্ষমতা আরও বাড়ানোর জন্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করেছে এমন প্রশ্নে তিনি বলেন, ইভিএম নিয়ে আরও কিছু সভা সেমিনার করবো আমরা। এরপরে ইভিএম সক্ষমতা বাড়ানোর লক্ষে পরবর্তী চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না৷ ইভিএমে ৩০০ আসনে সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে। এছাড়া এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে সাভার উপজেলা মিলায়তনে এক আলোচনা সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এরপর তিনি বেলুন ও পায়রা উড়িয়ে উক্ত হালনাগাত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর পার্শ্ববতী একটি বাড়িতে গিয়ে এক কিশোরীর তথ্য হালনাগাদ ফরম পূরণের মাধ্যমে হাতে কলমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেন।

এ সময় সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি জাহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com