শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরকারের সুব্যবস্থাপনায় মানুষের নির্বিঘ্ন ঈদ যাত্রা : তথ্যমন্ত্রী

সরকারের সুব্যবস্থাপনায় মানুষের নির্বিঘ্ন ঈদ যাত্রা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের সুব্যবস্থাপনায় এ বছর মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে, দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে ।


ঈদ উল ফিতরের দিন সকালে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশ্যে তার সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।

ড. হাছান বলেন, ‘সারাদেশে মানুষ যাতে ঈদ উদযাপন করার জন্য ভালভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থা করা হয়েছে। সে কারণে স্রষ্টার কৃপায় এবছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। একইসাথে দ্রব্যমূল্যও যাতে না বাড়ে সেজন্যও প্রশাসন সতর্ক ছিলো।’


বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিদেশে আমরা দেখি, কোনো উৎসবের সময় সেখানে দ্রব্যমূল্য কমিয়ে দেয়, আর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যা অন্যায় এবং ইসলামের রীতিনীতি-বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’


ড. হাছান মাহমুদ এসময় সবার সুন্দর জীবন কামনা করেন এবং বলেন, ‘করোনা স্থায়ীভাবে আমাদের দেশ ও পৃথিবী থেকে চলে যাক- মহান স্রষ্টার কাছে এই ফরিয়াদ করি। একইসাথে আজকের এই পবিত্র দিনে আমরা সবাই দেশের উন্নতি এবং মানুষের সুখ-সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি।’ ঈদের জামাত শেষে সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com