শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাবির উপাচার্যের দায়িত্বে অধ্যাপক নূরুল আলম

জাবির উপাচার্যের দায়িত্বে অধ্যাপক নূরুল আলম


রাহাত চৌধুরী, জাবি প্রতিনিধি

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.নূরুল আলম।

রবিবার(১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১(২) ধারা অনুসারে অধ্যাপক নুরুল আলমকে উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে। “

নিয়োগ পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক নুরুল আলম বলেন, সবারই তো ইচ্ছে থাকে একটা ভালো জায়গায় যাওয়ার। আমার সে ইচ্ছে আল্লাহ পূরন করেছেন এ জন্য শুকরিয়া। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে এমন একটি গুরুদায়িত্ব পালনে আমার উপর আস্থা রেখেছেন। আমার যে কাজ তা সবাইকে নিয়ে করার চেষ্টা করবো।

এর আগে চলতি বছরের গত ১ মার্চ অধ্যাপক ড. নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেয়া হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২ মার্চ দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম। পরে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ২ মার্চ দ্বিতীয় মেয়াদে আরও ৪ বছরের জন্য তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com