রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ : তথ্যমন্ত্রী

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে। তাদের শ্রম, মেধা, ঘাম এবং রক্তের উপর দাঁড়িয়ে পর পর তিনবারসহ মোট চারবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়।  


তিনি আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে সম্প্রতি  প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায় আজ আমরা যাদের স্মরণ করছি, তারা সবাই বঙ্গবন্ধুর কর্মী ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী ও নেতা হিসেবে কাজ করেছেন। তাঁদের  অবদানের উপর ভিত্তি করেই আমরা এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার সুযোগ পেয়েছি। তাই তাদেরকে স্মরণ  না করলে ভবিষ্যত প্রজন্ম আমাদেরকেও মনে রাখবেনা।


উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদের যৌথ পরিচালনায়  বক্তব্য রাখেন দলীয় নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, জহির আহমেদ চৌধুরী, মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, ইকবাল হোসেন, আবদুর রউফ মাস্টার, আরিফুল ইসলাম চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, একতেহার হোসেন, সাজ্জাতুল ইসলাম খোকন, শামসুদ্দোহা সিকদার আরজু, আইয়ুব রানা, নাছির উদ্দিন রিয়াজ, মোরশেদ তালুকদার, হুসনে আরা বেগম, এডভোকেট রাহিলা চৌধুরী এবং রাসেল রাসু।
এরআগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খাঁন। পরে উপজেলার ১২৭ জন দরিদ্রদের মাঝে সাড়ে ৪ হাজার টাকা করে নগদ অনুদানের অর্থ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com