রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক জিল্লুর রহীম আজাদের ইন্তেকাল : বিএমএসএফ’র গভীর শোক

সাংবাদিক জিল্লুর রহীম আজাদের ইন্তেকাল : বিএমএসএফ’র গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য দাগনভুঞার কৃতি সন্তান, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহীম আজাদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।


শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রক্তক্ষরণ শুরু হলে ১টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

এর আগে সম্প্রতি তিনি বিএসএমএমইউতে ওপেনহার্ট সার্জারি অপারেশনের পরে দূর্ভাগ্যজনকভাবে সংক্রমিত হয়ে দ্বিতীয় দফায় সার্জারির কবলে পড়েন। তাই বেশ কিছুদিন ধরে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


মরহুমের ছোটভাই বাদল জানান, জিল্লুর রহীম আজাদ ব্যক্তিজীবনে চিরকুমার ছিলেন।
তার প্রথম নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তারপরে ফেনীর দাগনভূঞায় আমু ভুঞার হাটের আমু ভুঞা বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


তার সর্বশেষ কর্মস্থল ছিলো দৈনিক কালবেলা। তিনি ছিলেন অত্যন্ত ভাল মনের সদালাপী মানুষ এবং ঢাকার সাংবাদিক মহলের কাছে খুবই প্রিয়জন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com