শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্মপাশায় ক্ষতিগ্রস্থ হাওরের বাঁধ পরিদর্শনে পানি সম্পদ উপ-মন্ত্রী

ধর্মপাশায় ক্ষতিগ্রস্থ হাওরের বাঁধ পরিদর্শনে পানি সম্পদ উপ-মন্ত্রী


ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্রসোনারথাল হাওরের বেরী বাঁধ প্রকল্পের আওতায় ডুবাইলবাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।


বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ডোবাইল  ফসলরক্ষা বাঁধ ভেঙে ফসলহানীর ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী একেএম এনামূল হক শামীম বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত কাজে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যে বা যারাই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবেনা।তিনি আরো বলেন, গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে যে সব হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে এলাকার কৃষকের বছরের একমাত্র বোরো ফসল তলিয়ে গেছে, শীঘ্রই সেই সব বাঁধ মেরামত কাজে অনিয়মের সাথে জড়িতদের বিষয়গুলো খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয় থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়াও ফসলহানী ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরী করে সরকারিভাবে তাদেরকে যথাযথ সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. বজলুর রশিদ, পাউবো’র উত্তর – পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী,ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com