রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শনে রাষ্ট্রপতি

নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শনে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ কিশোরগঞ্জে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।


মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান।
পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় । এখানে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।


রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ককেও জিওসি নির্মাণের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।


রাষ্ট্রপতিকে জানানো প্রকল্পে ভূমি সমতল ও উচ্চকরণের কাজ শেষ হয়েছে এবং তীর রক্ষার কার্যক্রম ২০২২ সালের জুন শেষ হওয়ার কথা রয়েছে।


পর্যায়ক্রমে সেনানিবাসের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে বলে তাঁকে অবহিত করা হয়।
পরে তিনি স্পিড বোর্ডে ২৭৫ একর ভূমিতে নির্মাণাধীন সেনানিবাস এলাকার চারিদিক পরিদর্শন করেন।
তিনি নদী পথে সেনানিবাস সংলগ্ন আবদুল হামিদ পল্লীও অবলোকন করেন।


এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ছয় তলা বিশিষ্ট ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’-এর কাজের অগ্রগতি ও পরিদর্শন করেন।


এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোন আছিয়া আলম, সামরিক সচিব এসএম সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি এবং স্থানীয় প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে পাঁচ দিনের সফরে গত ২৭ মার্চ কিশোরগঞ্জে আসেন।
৩১ মার্চ বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com