বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনা সংক্রমণরোধে শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত

করোনা সংক্রমণরোধে শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত

করোনাভাইরাস সংক্রমণরোধে ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ কারণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এবার শোলাকিয়ায় ঈদগাহে ১৯৩তম ঈদুল ফিতরের জামাত হওয়ার কথা ছিল। 

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, ১৮৪ নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। 

তিনি জানান, জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের আলোকে কমিটির সভাপতি হিসেবে শোলাকিয়ায় ঈদের জামাত হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় ইমাম-ওলামাদের সঙ্গে বৈঠক করা হবে। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রতিবছর শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। অন্তত দেড় মাস আগে থেকে মাঠের সংস্কার, নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার এখন পর্যন্ত কোনোধরনের প্রস্তুতিসভা পর্যন্ত করেনি সংশ্লিষ্টরা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com