সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

ডেসকো কর্তৃক যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায়
জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিদ্যুৎ ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী। সেসময় উপস্থিত ছিলেন ডেসকো’র  নির্বাহী পরিচালক প্রশাসন (যুগ্ম সচিব) খন্দকার জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এরপর ডেসকো’র প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ডেসকো’র প্রধান কার্যালয়ে ডেসকো কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় ডেসকো’র নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ কাওসার আমীর আলী। তিনি নিজে বঙ্গবন্ধুকে দেখেছেন, মিছিলে যোগ দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে স্মৃতিচারণ করেছেন। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে জানান, ‘বঙ্গবন্ধু শতভাগ বিদ্যুতায়নের আশা প্রকাশ করেছিলেন, আজ তাঁরই সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে।

’তিনি ডেসকো’র সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্যেশ্যে বলেন, ‘সকলে যেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ডেসকোকে গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি।’ সভাপতির বক্তব্যে খন্দকার জহিরুল ইসলাম ‘কারাগারের রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই দুটি বিশ্লেষণ করে বক্ত্যব্য প্রদান করেন। আরো বক্তব্য প্রদান করেন ডেসকো’র নির্বাহী পরিচালকগণ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়া, জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে ডেসকো’র পক্ষ হতে নিকুঞ্জস্থ মাদ্রাসা-ই-নুরিয়া ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন এবং এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এসময় ডেসকো’র কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com