রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিরপেক্ষ সরকার ছাড়া আলোচনা নয় : খসরু

নিরপেক্ষ সরকার ছাড়া আলোচনা নয় : খসরু

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:


নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এই অবৈধ সরকারের সাথে কোন আলোচনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


তিনি বৃহস্পতিবার (১০ মার্চ ) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর মহিলাদলের সম্মেলন ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 


তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগ আবারো ষড়যন্ত্র করছে। আবার এদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। বিচার বিভাগকে কুক্ষীগত করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সরকারের কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে ভোটচুরির ষড়যন্ত্র শুরু করেছে। সব ভোট চোররা আজ একজায়গায় যুক্ত হয়েছে। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সরকার একটা রেজিম তৈরি করেছে। এরা সরকার নয়, এরা দখলদার। এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।


গুম খুন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক ভাবে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের সঙ্গে দেশে ও দেশের বাইরে কেউ নেই। বাংলাদেশের জনগণ নেই, আর বাহিরে গণতন্ত্র কামী কোন কেউ নেই। কিছু দুর্নীতিবাজ লোককে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। 


সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে দিন দিন সংকট সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারকে যারা ক্ষমতায় টিকিয়ে রাখতে চেষ্টা করছে তাদেরও কোন ভিত্তি নেই। দেশের মানুষ আজ কঠিন সময় পার করছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু আমরা থেমে নেই। সময় এসেছে, আগামী ছয় মাস থেকে একবছর গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করবো। আগামী ছয় মাস এক বছরের মধ্যে এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। একটি অবৈধ অনির্বাচিত সরকারকে আর সময় দেওয়া যাবে না।


সরকার দিনের পর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এরা সরকার নয়, এরা দখলদার। কিছু দূর্নীতি বাজ ব্যবসায়ী, দূর্নীতিবাজ আমলা নিয়ে এ সরকার। এভাবে চলতে দেওয়া যায় না। বিল্ডিংয়ে ফাউন্ডেশন না থাকলে যেভাবে ভেঙে যায়, সেভাবে এ অবৈধ সরকার ও ভেঙে যাবে, তারা ভেঙে যাবার আগেই আমাদের ভেঙে ফেলতে হবে। 
নেতাকর্মীদের নতুন স্লোগান হিসেবে, তুই চোর, তুই চোর, ভোট চোর, ভোট চোর, বলার জন্য আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএমের বদলে ব্যালট পেপার, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। স্লোগানের মাধ্যমে জনগণকে উদ্ধৃত করতে হবে। প্রতিটি আন্দোলনে নতুন নতুন স্লোগান সৃষ্টি হয়। আমরা আন্দোলনে নেমে গেছি, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। এ আন্দোলনের জন্য মহিলাদের তৈরি হতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে মহিলাদেরকে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে আরও কঠিনভাবে রাজপথে থাকতে হবে। এক জায়গায় আন্দোলন হবে না, দেশের প্রতিটি কোনায় কোনায় জায়গায় জায়গায় আন্দোলন হবে। জনগণও আন্দোলনে জন্য প্রস্তুত আছে। সন্মেলনের উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন। তিনি চট্টগ্রামের মহিলাদলকে রাজপথে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। 


বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত এই দ্রব্যমূল্যের বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। অন্যদিকে জ্বালানি তেল, পানি, গ্যাস ও ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার গুলোতে। সরকার জনগণের কথা চিন্তা করছে না। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেঘা দুর্নীতি করছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার নির্বাচিত সরকার নয়, যার কারণে তাদেরকে কোথাও জবাবদিহি করতে হয় না। তাই তাদের ব্যবসায়ী মুনাফা ও পকেট ভারী করার জন্য সব কিছুর দাম বাড়িয়ে চলছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির আর্থিক দায় জনগণের কাঁধে চাপাতেই সবকিছুর মূল্য বৃদ্ধি করেছে সরকার। দেশবাসীকে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত ও দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে।


প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটি লুটপাটের দলে পরিণত হয়েছে। লুটপাটের টাকা বিদেশে পাচার করছে। রাষ্ট্রীয় সন্ত্রাস করে বিরোধী শক্তিকে দমন পীড়ন করে দাবিয়ে রেখেছে। বিনাভোটের এই সরকারের কারসাজিতে তেল, চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষ আজ অসহায়। 
কেন্দ্রীয় ম‌হিলাদ‌লের যুগ্ম সম্পাদক এড. শাহানা আক্তার শানুর সভাপ‌তি‌ত্বে ও চট্টগ্রাম মহানগর ম‌হিলা দ‌লের সা‌বেক সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি ও সা‌বেক সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর প‌রিচালন‌ায় উ‌দ্বোধনী বক্তব‌্য রা‌খেন মহিলা দল কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি আফ‌রোজা আব্বাস, বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন, সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, প্রধান বক্তার বক্তব‌্য রা‌খেন মহিলাদল কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ম সম্পাদক ফা‌তেমা বাদশা, লুৎফা খানম স্বাপ্না। এতে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আ‌জিজ, যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com