নাটোর প্রতিনিধি:
নাটোর জেলার সিংড়া উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনূষ্ঠিত হয়েছে । আজ (১০ মার্চ) দুপুরে সিংড়া কোর্ট মাঠে এ সম্মেলন অনূষ্ঠিত হয় ।
অধ্যক্ষ মোঃ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ সিংড়া উপজিলা শাখার সাধারণ সম্পাদক এড. সাইদুর রহমান সৈকত এবং স্বেচ্ছাসেবক লীগ সিংড়া পৌর শাখার সাধারণ সম্পাদন মোঃ হাসান ইমাম।
অনুষ্ঠানের উদ্ভোধক করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শ্রী নির্মল রঞ্জন গুহ।
উদ্ভোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী মাত্র । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন । আর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা।”
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়েছে। বাংলাদেশ আজ ৫জি প্রযুক্তি চালুর পথে। প্রতিবছর দেশে বসে ফ্রীল্যান্সাররা ১ বিলিয়ন ডলারের তথ্য প্রযুক্তি সেবা রপ্তানি করছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে বাংলাদেশ করোনা মহামারি থেকে রক্ষা পেয়েছে । অনেক উন্নত দেশ যেখানে সবাইকে করোনার টিকা বিনামূল্যে দিতে পারেনি । সেখানে তিনি সবাইকে বিনামূল্যে করোনার টিকা দিয়ে মানবতার সর্বোৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন। তিনি আশ্রয়হীন গৃহহীন ব্যক্তিদের আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে জমি সহ পাকা ঘর তৈরী করে দিয়েছেন ।”
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে আলহাজ্ব এড. ওহিদুর রহমান, শাহজালাল মুকুল,জান্নাতুল ফেরদৌস, মাসরুল আলম মিলন, এড. খন্দকার ইশিতিয়াক আহমেদ ডলার,শফিউল আজম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply