পঞ্চগড় প্রতিনিধিঃ রেলপথমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের রেল ব্যবস্থাকে ওই ভাবে আমরা সাজাতে পারি সেই চিন্তা চেতনাগুলো আমাদের মাথায় আছে।
আজ শনিবার (৫ মার্চ) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আধুনিক পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, রেলকে যাতে মানুষের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বাহনে পরিণত করা যায় তার জন্য রেলের কর্মকর্তা কর্মচারীদের যে আচরণ জনগণকে কিভাবে সেবাটা পৌছে দিবে সেই মনোভাব নিয়ে রেলে যেন আমরা কাজ করি।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম) মনিরুল ইসলাম ফিরোজী, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন প্রমুখ।
পরে মন্ত্রী বেলুন উড়িয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আধুনিক পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
Leave a Reply