শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা নিবেদন

অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
শ্রদ্ধা নিবেদন ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে মঙ্গলবার অগ্নিঝরা মার্চ এর প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে’ ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন সন্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এ সময় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের নিকট মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরে হলো। এভাবে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করা হবে।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, অগ্নিঝরা মার্চ মাস, বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস। ১৯২০ সালের ১৭ মার্চে জাতির পিতা জন্মগ্রহণ করেন, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা করেন। ২৫ মার্চ কালোরাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে পৃথিবীর ইতিহাসে বর্বোরচিত গণহত্যা শুরু করে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে রক্তে কেনা আমাদের এ স্বাধীনতা। আমাদের লাল সবুজের পতাকা। এ মাসের ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এসব কর্মসূচি শ্রদ্ধার সাথে স্মরণে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবক লীগে।

এসময় আওয়ামী যুবলীগের সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আব্দুর রাজ্জাক, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্ জালাল মুকুল, আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এমএ হান্নান, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিটু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, শিল্প বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির, উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন, উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিসান মাহমুদ, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব মজুমদার রাজু, উপ কৃষি বিষয়ক সম্পাদক আফসারুজ্জামান, উপ পাট ও বস্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী,জাহাঙ্গীর হোসেন বাবর, জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন, আসাদুজ্জামান রনো প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় পরিষদ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com