শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে ! থাকবে- রামপ্রসাদ পাল

ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে ! থাকবে- রামপ্রসাদ পাল


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে আজ অবধি দুই দেশের সম্পর্ক অটুট রয়েছে। সব সময় ভারত বাংলাদেশের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের জন্য ভারতের ১৪০ কোটি মানুষের উদার ভালবাসা রয়েছে।


রামপ্রসাদ পাল আজ সকালে রাজশাহী মহানগরের সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। তিনি ভারত-বাংলাদেশ ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় যোগ দিতে গতকাল রাজশাহী পৌঁছেন।তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা দুই দেশ মিলে সেটাই করে দেখাবো।


এসময় তিনি রাজশাহীতে অনুষ্ঠিত এবারের সাংস্কৃতিক মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। পুষ্পস্তবক অর্পণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংস্কৃতিক মিলনমেলায় যোগ দিতে আসা ভারতীয় অতিথিবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে তাঁরা মহানগরের কাদিরগঞ্জে জাতীয় চার নেতা অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com