শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগে আগ্রহী

মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

মালয়েশিয়ার সফররত বনায়ন শিল্প ও পণ্য বিষয়ক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন আজ বলেছেন, তার দেশ বিশেষভাবে তাদের বনায়ন খাতে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সৌজন্য সাক্ষাত করতে এসে জুরাইদা এ কথা বলেন।


মালয়েশীয় মন্ত্রী এই নিয়োগ প্রক্রিয়া সরকারের সাথে সরকারের (জি২জি) মাধ্যমে হতে পারে বলেও প্রস্তাব দেন।


বৈঠকে তিনি বলেন, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বনায়ন শিল্প খাতের জন্য একটি স্বচ্ছ ও পদ্ধতিগত পন্থা নিশ্চিতের লক্ষ্যে তারা এভাবে নিয়োগ দিতে চান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।


জুরাইদা বলেন, প্রস্তাবিত নিয়োগ পদ্ধতি অনুযায়ী তারা উপযুক্ত আবাসন ও মজুরিসহ শ্রমিকদের মৌলিক চাহিদা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে চান। এছাড়াও তিনি শ্রমিকদের পর্যবেক্ষণের জন্য একটি ট্র্যাকিং সিস্টেম প্রবর্তন করার কথা বলেন। মালয়েশীয় মন্ত্রী বলেন, মালয়েশিয়া আশা করে যে দু’দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও সুদৃঢ় হবে।


জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে খুব ভাল প্রস্তাব উল্লেখ করে, আগামী দিনগুলোতে মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় জুরাইদা সফলভাবে কোভিড-১৯ মহামারি ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশাংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা বিশ্বের সকল নারীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন, কারন বিশ্বের নারী নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচেয়ে প্রভাবশালী।


বাংলাদেশে ভ্যাকসিন সহায়তা বৃদ্ধির জন্য শেখ হাসিনা মালয়েশীয় সরকারকে ধন্যবাদ ও দেশটির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় জুরাইদাও মালয়েশীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।


প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় নিযুক্ত মালয়েশীয় হাই কমিশনার মো. হাশিম সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com