বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ন প্রতিবেশী দেশ : নানক

ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ন প্রতিবেশী দেশ : নানক

বাংলাদেশ এবং ভারতের ৫০ বছর মৈত্রী সংলাপ শেষে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ফরেন সেলের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং ভারতের বিজেপির ফরেন এফেয়ার্স এন্ড পলিসি সেল এর চেয়ারম্যান ডক্টর বিজয় চৌথাইওয়ালে এবং কোর কমিটির সদস্য শিশির বাজোরিয়া।

গতকাল ভারতের নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় |

ওই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে তারা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেন। উভয় দেশের বন্ধুত্বের উন্নয়নের জন্য সকলেই উভয় পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নে একমত হন। দীর্ঘ আলোচনায় সবাই মনে করেন সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে।

বৈঠকে দুই দলের সম্পর্ক উন্নয়নে করনীয় সম্পর্কে আলোচনা করেন তারা।

বৈঠকের বিষয়ে
সাবেক মন্ত্রী আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আমরা পরস্পর উন্নয়ন সহযোগী। এ আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।

সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, আমাদের আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে অবগত রয়েছি। দুই দলের নানা বিষয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।

এছাড়াও চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলা বাণিজ্য বিনিয়োগ ও ব্যবসা প্রসারের বিষয়ে কথা হয়েছে।

মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান নানক। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারত যেন অগ্রণী ভূমিকা পালন করতে এই বিষয়ে ফরেন এফেয়ার্স সেল যেন ভূমিকা পালন করে।

বৈঠকের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়েও কথা হয়েছে উল্লেখ করে নানক বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই ভালো অবস্থানে আছে।

দেশে সন্ত্রাস জঙ্গিবাদ কিংবা চরমপন্থা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com