শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে দিতে চায় একটি গোষ্ঠী

ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে দিতে চায় একটি গোষ্ঠী

নিজস্ব প্রতিবেদকঃ


আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বাংলাদেশের একটি গোষ্ঠী ববঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের পটভূমি থেকে মুছে দিতে চান। অথচ ভাষা আন্দোলনের যাত্রা যখন শুরু হয় সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বেই হয়েছিল। তাকে কারাবরণ করতে হয়েছিল।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তানিরা ভেবেছিল কেবল ধর্মের দোহাই দিয়ে সরল বাঙালিকে আজীবন শাসন করা যাবে। কিন্তু বঙ্গবন্ধু এটা বুঝতে পেরেছিলেন। তাই তিনি বাঙালি জাতসত্ত্বার জগরণে বাঙালিকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন।

আব্দুর রহমান বলেন, রাষ্ট্রভাষার দাবিতে বঙ্গবন্ধু ফরিদপুর কারাগারে থাকাকালে রাজবন্দীদের মুক্তির দাবিতে অনশনে যান। তাঁর অবস্থা যখন শরণাপন্ন তখন সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়।

বঙ্গবন্ধুর লেখনী থেকে স্মৃতিচারণ করে তিনি বলেন, জেল থেকে বাড়িতে ফিরলে বাবার গলা জড়িয়ে ধরে আজকের প্রধানমন্ত্রী সেদিনেত হাচুমনি শ্লোগান দিয়েছেন, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য শপথ নিয়ে বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পেছনে তার অনুগত সৈনিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকব।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com