সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সানি লিওনের সাথে প্রতারনা

সানি লিওনের সাথে প্রতারনা

ডেস্ক নিউজ:

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওনের সঙ্গে ঋণ দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। তার প্যান কার্ড ব্যবহার করে এই আর্থিক জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

একটি টুইট করে সানি জানান, তার প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দু’হাজার টাকা ঋণ নিয়েছেন। এক আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে সানির অভিযোগ। কিছুক্ষণ পরেই যদিও টুইটটি মুছে দেন তিনি। খবর- আনন্দবাজার পত্রিকার।

সানির সমস্যার কথা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসে একাধিক শেয়ার ব্রোকিং সংস্থা। সুরাহা মিলতেই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে সানি লেখেন, ‘এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একইভাবে সাহায্য করবেন।’

একব্যক্তি সানির পোস্টে জানিয়েছেন, তিনিও এই একই সমস্যার সম্মুখীন। তাকে সাহায্যের অনুরোধ করেছেন ‘রাগিনি এমএমএস ২’-এর নায়িকা।

সানি লিওনকে কিছুদিন আগে বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে। গানের নাম ‘দুষ্টু পোলাপাইন’। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা ঐশী। আইটেম ঘরানার গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com