রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে যেতে পারবেন না: আব্দুল কাদের মির্জা

শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে যেতে পারবেন না: আব্দুল কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি:

live link https://fb.watch/bf9Nq5namI/
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে যেতে পারবেন না। বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া উচিৎ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা ছিলো বাহাত্তরের সংবিধান। বঙ্গবন্ধুর আদর্শ ছিলো বাহাত্তরের সংবিধান। কিন্তু  আজকে এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে সেটাকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে যে ধারায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সে ধারা থেকে বাংলাদেশকে বিচ্যুতি ঘটানো হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অটোরিকশা চালক বলরাম মজুমদারের হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘আমরা সবাই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি করতে পারি। একজনতো (মুরাদ হাসান) দাবি করে ধরা খেয়েছেন না। আমরা সবাই মিলে দাবি করলেও শেখ হাসিনা বাহাত্তরের সংবিধানে ফিরতে পারবেন না। কারণ ভারতও বাবরি মসজিদের মামলায় অসাম্প্রদায়িক রায় দিতে পারেনি, এখানেও সম্ভব নয়।’

কাদের মির্জা নিরীহ বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এ হত্যার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, কোম্পানীগঞ্জের কুলাঙ্গার ওসি এই সাজ্জাদ এখানে আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন, একজন পুলিশ অটোরিক্সা চুরি করার সময় পাবলিকের হাতে ধরা পড়েছে। অটোরিকশা চালকের চোখে মরিচের গুড়ো মেরে তার থেকে অটোরিক্সা চুরি করেছে। চুরি করেছে কে? পুলিশ চুরি করেছে। এই কুলাঙ্গার ওসি তাকে সেখান থেকে নিয়ে এসেছে। আজকে এ থেকে প্রমাণিত হয়, যেহেতু পুলিশ ধরা পড়েছে এই বলরাম হত্যাকান্ডের সাথে কোম্পানীগঞ্জের ওসিসহ পুলিশ জড়িত। চোরের কাছে চুরির বিচার চেয়ে কোনো লাভ নেই, হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো লাভ নেই। এ জন্য তিনি পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব না দিয়ে ডিজিএফআই, এনএসআইকে দিয়ে মামলা তদন্তের দাবি জানান।

সময় মানববন্ধনে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা বাবু অরবিন্দ ভৌমিকসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এর আগে ৩১ জানুয়ারি দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মহিষের ডগির একটি ধানখেত থেকে মিশুক (ব্যাটারি চালিত অটোরিকশা) চালক বলরামের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com