শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যেসব কারণে দুদক কর্মকর্তা শরিফ উদ্দিনকে চাকরী থেকে অপসারন!

যেসব কারণে দুদক কর্মকর্তা শরিফ উদ্দিনকে চাকরী থেকে অপসারন!

নিজস্ব সংবাদদাতা:

‘অব্যাহতভাবে চাকরিবিধি লঙ্ঘন করায়’ কমিশনের ‘ভাবমূর্তি রক্ষার স্বার্থে’ দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে নোটিস ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দুদক কার্যালয় থেকে শরীফকে অপসারণের প্রজ্ঞাপন জারি হয়।


জানা যায়, দুদকের উপ-সহকারী পরিচালক মোঃ শরিফ উদ্দিন আদালতের অনুমোদন ব্যতীত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখার একটি ব্যাংক একাউন্টের লেনদেন স্থগিত করেন। বিষয়টি উচ্চ আদালতে প্রমান হওয়ায় তার ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের বিষয়টি ধরা পড়ে।


এছাড়া কক্সবাজার জেলায় র‌্যাবের অভিযানে জব্দকৃত ৯৩,৬০,১৫০ টাকার চালান রাষ্ট্রীয় কোষাগার অথবা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা না দিয়ে নিজের কাছে রাখেন। পরবর্তীতে বিষয়টি একটি পত্রিকায় প্রকাশিত হলে দুদকের ভাবমুর্তী ক্ষুন্ন হয়।


শরীফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, চট্টগ্রাম জেলা হতে পটুয়াখালী জেলায় বদলির আদেশ হওয়ার পর বদলির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট দায়ের এবং নির্ধারিত সময়ের এক মাস পরে যোগদানপত্র ই-মেইলে প্রেরণ এবং পরবর্তী এক মাস পরে স্ব-শরীরে নতুন কর্মস্থলে উপস্থিত হওয়া। পুরাতন কর্মস্থলের নথিপত্র হস্তান্তর না করে নতুন কর্মস্থলে যোগদান এবং তৎপরবর্তী আড়াই মাস পরে নথিপত্র হস্তান্তর করা।


এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার জেলার পৃথক ৬ জন ব্যক্তি উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন এর বিরুদ্ধে ঘুষ দাবি, চাঁদাবাজি, ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ দাখিল করেন।


এদিকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা২০০৮ এর ৫৪(২) ধারায় প্রদত্ব ক্ষমতা বলে কমিশন শরিফ উদ্দীনকে চাকুরীচ্যুত করে। ৫৪(২) ধারায় বলা আছে, ” কমিশন কোন প্রকার কারন ব্যাতিরেখে ৯০ দিনের নোটিশে কিংবা ০৩ মাসের বেতন ভাতাদি পরিশোধ পূর্বক যেকোন কর্মচারীকে চাকুরীচ্যুত করতে পারবে”।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com