সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পীরগঞ্জে ৪ জুয়ারু আটক

পীরগঞ্জে ৪ জুয়ারু আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার অন্তর্গত ৯ নং সেনগাঁও ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের গজেন্দ্র নাথ রায়ের বাড়ির আঙ্গিনা থেকে জুয়া খেলার সময় চারজন জুয়ারু কে  সেকেন্ড অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে থানার একটি টিম চৌকস টিম তাদের হাতেনাতে আটক করে। 


১৪ ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টার সময় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়েছে। আটকের সময়  তাদের কাছ থেকে উদ্ধার করা হয় – ০১ সেট তাস, নগদ টাকা ৩,১০০/- টাকা, একটি কালো রংয়ের ১০০ সিসি হিরো ডিলাক্স  মটরসাইকেল, একটি কালো রংয়ের  হিরো রয়েল বাইসাইকেল, ০২ টি নীল রংয়ের  হিরো জেট বাইসাইকেল, ০৪ টি মোবাইল ফোন, একটি পাটের চট।

আটককৃতরা হলেন: মোঃ নায়েব আলী (৪২), পিতা-মোঃ নুর ইসলাম,  ২.মোঃ শামসুল হক (৩৬), পিতা-নেকবর আলী, উভয় সাং-দানাজপুর, থানা-পীরগঞ্জ জেলা-ঠাকুরগাঁও, ৩.মোঃ আইয়ুব আলী (৩২), পিতা-মোঃ সুরুজ আলী,  ৪.মোঃ শরীফুল ইসলাম (৩৫), পিতা-চয়েন মাহমুদ, উভয় সাং-উপদইল, থানা-পীরগঞ্জ (ঠাকুরগাঁও), জেলা-ঠাকুরগাঁও,  ৫. গজেন্দ্র নাথ রায় (৫০), পিতা-মৃত স্বর্গ মোহন,  সাং-দক্ষিন আগ্রা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।

এ বিষয়ে  তাদের বিরুদ্ধে সেকেন্ড অফিসার এসআই‌ মোঃ কামাল হোসেন বাদী হয়ে ৪ জন আসামি করে  ৪/৫ জনের নামে অজ্ঞাত রেখে  একটি মামলা দায়ের করেন, মামলা নং ১১। 

অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ‌জানান, আমরা তাদের জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছি, এদের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com