মোঃ এরফান হোছাইন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের বহুল আলোচিত ও প্রতীক্ষিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। একই সাথে এপিবিএনের তিন সদস্যকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর দুইটা ২৫ মিনিটে কক্সবাজার জেলা জজ আদালতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল তিনশ’ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শুরু করেন। বিকেল চারটা ২০ মিনিটে রায় ঘোষণা করেন তিনি।
এর আগে সিনহা হত্যা মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়।
রায়ের সময় আদালতে হাজির ছিলেন মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
Leave a Reply