সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ

তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ

সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী)  :

রাজশাহীর তানোরে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে নিরহ কৃষকের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। বাদির অভিযোগ, গত ২২ জানুয়ারী শনিবার দিবাগত রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় গ্রামের ভুমিগ্রাসী চক্র ছাঐড় মাঠে এসব জমি জবরদখল করেছেন।
স্থানীয়রা সকালের সময়কে জানান, উপজেলার ছাঐড় গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী আঞ্জুয়ারার মদদে ছাঐড় গ্রামের মৃত গাইন উদ্দিনের পুত্র ফজলুর রহমান, মৃত ওকির পুত্র সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আলীপুর গ্রামের মৃত মুংলার পুত্র আহম্মদ আলী তাদের বাহিনী নিয়ে তমিজ উদ্দিনের দখলীয় প্রায় দেড় বিঘা ফসলী জমি জোরপূর্বক দখল ও ধানের চারা রোপণ করেছে। অথচ উক্ত জমির উপর আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। আগামি ৩ ফেব্রুয়ারী আদালতে শুনানীর দিন ধার্য রয়েছে। স্থানীয়রা এসব ভূমিগ্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে ২২ জানুয়ারী শনিবার দিবাগত রাতে আঞ্জুয়ারার নির্দেশে ফজলু, আহম্মদ, সিরাজুল, আনিসুর, সালাম, সারোয়ার, হাতেম,আমজাদ ও নজরুল তাদের বাহিনী নিয়ে জমি জবরদখল ও ধানের চারা রোপণ করেছে। এমনকি এসব নিয়ে বেশী বাড়াবাড়ি করলে বিবাদীর পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দেয়া হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আবার মামলাবাজ নারীর ভয়ে তারা কোনো প্রতিবাদ করতে পারছেন না। ফলে বিবাদীর পরিবার আইনপ্রয়োগকারি সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষ, লিগ্যাল এইড ও মানবাধিকার কমিশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার এসআই নিজাম সকালের সময়কে বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখল ও বাদির পরিবারকে হুমকি প্রদর্শনের ঘটনা তার জানা নাই। তিনি বলেন, ওসি স্যারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করা আদালত অবমাননার সামিল, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে আঞ্জুয়ারা এসব অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে বলেন, জমি দখলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই।
এবিষয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ বলেন, মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, উভয় পক্ষের কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com