মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দুর্ঘটনায় সাংবাদিক হাবীব রহমান নিহত

দুর্ঘটনায় সাংবাদিক হাবীব রহমান নিহত

ডেস্ক নিউজ:

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো. হাবীবুর রহমান (৪০) নিহত হয়েছেন।হাবীব রহমান দৈনিক সময়ের আলোতে আওয়ামী লীগ বিটে কর্মরত ছিলেন। ওই পত্রিকার একাধিক সাংবাদিক হাবীবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবীবুর রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক কায়েস উদ্দিন বলেন, ‘রাত ২টা ৩৮ মিনিটে এক পথচারী ৯৯৯-এ ফোন করে দুর্ঘটনার খবর দেন। খবর পেয়ে দ্রুত আমি ঘটনাস্থলে ছুটে যাই। ততক্ষণে কে বা কারা সাংবাদিক হাবীব রহমানকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল তখনও পাহারা দিচ্ছিলেন ওই পথচারী। মোটরসাইকেলটি হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে।’

পরে গুরুতর আহত অবস্থায় মো. হাবীবুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীব রহমান দৈনিক সময়ের আলোতে যোগদানের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। দৈনিক সময়ের আলোর হয়ে সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছিলেন তিনি। ব্যক্তিগতজীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। তাঁর জন্মস্থান কুমিল্লায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com