সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ওমিক্রনের বিস্তার ঠেকাতে বিধিনিষেধের পথে সরকার

ওমিক্রনের বিস্তার ঠেকাতে বিধিনিষেধের পথে সরকার

ডেস্ক নিউজ:

দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তাররোধে সাত দিনের মধ্যে বেশকিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। বিধিনিষেধ বাস্তবায়নে নির্দেশনা জারি করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার নতুন ধরন নিয়ে কেবিনেটে গতকাল (সোমবার) মিটিং করেছি। সেই মিটিংয়ে বেশকিছু পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে, এগুলো এখনও ফাইনাল না। কেবিনেট থেকে এগুলো ফাইনাল করা হবে। 

কেবিনেটের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- গাড়িতে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবেন তাদের জরিমানা করা হবে। পরিবহনের মধ্যে বাস, ট্রেন ও লঞ্চ থাকবে। হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাটের ব্যাপারেও নতুন বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হোটেল-রেস্তোরাঁয় মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদার ও ক্রেতাকে জরিমানা করা হবে। দোকান খোলা রাখার সময়সীমাও কমিয়ে আনা হয়েছে, ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। এটাও প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।

চলমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রাখা হবে জানিয়েছেন জাহিদ মালেক, স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে। সংক্রমণ বেশি বৃদ্ধি পেলে স্কুলের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

ফের লকডাউন দেওয়া হবে কি না এ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের বিষয়ে এখন চিন্তা করছি না। কোয়ারেন্টিনে যারা থাকবে তারা যাতে বাহিরে ঘোরাফেরা না করে এ জন্য পুলিশি পাহারা বসানো হবে।

সপ্তাহখানেক ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত ১০ দিন আগেও করোনা সংক্রমণ দুই শ’ থেকে আড়াই শ’র মধ্যে ছিল। গতকাল এটা পৌনে ৭০০ হয়ে গেছে। যেভাবে বাড়ছে এটা আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com