শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ১০

ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ১০

ডেস্ক নিউজ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুলাহ আরেফিন জানান, নদীতে আজ সকালে ঘন কুয়াশা ছিল। ওই সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও আট থেকে ১০ জন যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে।আব্দুলাহ আরেফিন আরও জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল উদ্ধার কাজে রয়েছে। আজ দুপুর ১টা পর্যন্ত কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com