শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত-২।গুরুতর আহত ২

মাদারীপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত-২।গুরুতর আহত ২


রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন যাত্রী।এ ঘটনায় ইজিবাইককে ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।
মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।পরে ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভায়। এতে প্রায় এক ঘণ্টা মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল ।
প্রত্যক্ষদর্শীরা জানান,মোস্তফাপুরের দিক থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি এবং মাদারীপুর থেকে মোস্তফাপুরের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হন এবং হাসপাতালে নেয়ার পরে আরেকজন যাত্রী মারা যান ।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহতদের একজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)।তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।নিহত অপরজন হলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিলে ভেতরের প্রায় অর্ধেক পুড়ে যায়। এ সময় প্রায় এক ঘণ্টা মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভালে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই বাস থেকে যাত্রীরা নেমে যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পুলিশ ইতোমধ্যেই দুর্ঘটনার বাসটি জব্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com