মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জনের মৃতদেহ বরগুনা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জনের মৃতদেহ বরগুনা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর

ডেস্ক নিউজ:

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জনের মৃতদেহ বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ৫ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে। এরমধ্যে চারজনের মৃতদেহ তাদের স্বজনদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪০ জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে বরগুনাগামী এ লঞ্চটি প্রথমে চাঁদপুর পরে বরিশাল ও দপদপিয়া ঘাটে যাত্রী নামায়। দপদপিয়া থেকে লঞ্চটি ছেড়ে বেতাগীর উদ্দেশে রওয়ানা হয়। বেতাগীর পরে আরও পাঁচটি ঘাট টাচ করে এই যাত্রার শেষ গন্তব্য বরগুনা।

বেতাগী যাওয়ার আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে রাত ৩টায় চলমান লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। শীতের রাতে লঞ্চে আগুন আর নিচে সুগন্ধা নদীর ঠাণ্ডা পানি যাত্রীদের মনে ‘অনিবার্য মৃত্যুর’ ভীতি সঞ্চার করেছে মুহূর্তেই। তবে আগুনে নির্ঘাত মৃত্যুর চেয়ে প্রাণ বাঁচাতে ঠাণ্ডা পানিকে বেছে নেন যাত্রীরা।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত ৩৭ জনের মৃতদেহ পেয়েছি। এর ভিতরে পাঁচটি লাশ শনাক্ত করা হয়। চারটি তাদের স্বজনদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি বাকিগুলোও শনাক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com